×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৪৬৫৬৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডার পশ্চিমাঞ্চলীয় একটি প্রত্যন্ত এলাকায় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় প্রাণহানির পর ইউরোপ সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মঙ্গলবারের ওই ঘটনার পর নির্ধারিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে জার্মানি সফর আপাতত বাতিল করা হয়েছে। টরন্টো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

প্রধানমন্ত্রীর কার্যালয় এএফপিকে জানায়, ‘ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ থেকে আসা মর্মান্তিক খবরে প্রধানমন্ত্রী আপাতত দেশের বাইরে নির্ধারিত সফর স্থগিত রাখবেন।’

এর আগে কার্নি ঘোষণা দিয়েছিলেন, বুধবার থেকে রোববার পর্যন্ত তিনি মিউনিখে অবস্থান করবেন।

ব্রিটিশ কলাম্বিয়ায় ওই গুলিবর্ষণের ঘটনায় নয়জন নিহত হয়। তাদের মধ্যে সাতজন একটি স্কুলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat