×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৪৩৬৬৭৮৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে  অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, একটি ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত দুঃখজনক।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন শুরু হতে আর মাত্র ১৩ ঘণ্টা বাকি। আমরা একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি। আমি অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি, দয়া করে মিসকোট করবেন না।’

একটি আর্থিক লেনদেনের বিষয়ে তাকে ভুলভাবে উদ্ধৃত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইসি সচিব বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাকে মিসকোট (ভুলভাবে উদ্ধৃত) করা হয়েছে। বলা হচ্ছে, আমি নাকি বলেছি পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার বা ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি। যারা অর্থ জব্দ করেছে, তারাই এর উৎস, পরিমাণ এবং উদ্দেশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে।’

এর আগে সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ের প্রসঙ্গে তিনি জানান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও রাশিয়ার প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা মূলত পোস্টাল ব্যালট পদ্ধতি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন।

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রতিনিধি দলের সাক্ষাতের বিষয়ে ইসি সচিব বলেন, ‘তারা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানিয়েছেন। আমরা তাদের ইলেক্টোরাল ইনকোয়্যারি কমিটি, রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনকে জানাতে বলেছি। পাশাপাশি আমাদের দিক থেকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে তাদেরকে জানিয়েছি।’

আগামীকাল সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সবাই সচেষ্ট থাকলে নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। ইনশাআল্লাহ, আগামীকাল সকালে আমরা সবাই ভোট দিতে যাব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat