×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৫৪৬৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেহেরপুর জেলার দুটি আসনের ২১৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। 

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় সদর ও গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তারা সিল, প্যাড, অমোছনীয় কালি ও স্বচ্ছ ব্যালট বাক্স বুঝে নিচ্ছেন। নির্বাচনী সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওনা দেন প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা।

জেলার ২টি সংসদীয় আসনের ২১৯টি ভোটকেন্দ্রে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে  জেলা প্রশাসন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর-১ আসনে সদর উপজেলায় ৯৩টি, মুজিবনগর উপজেলায় ৩৩টি এবং মেহেরপুর- ২ (গাংনী) আসনে ৯৩টি ভোটকেন্দ্র রয়েছে।

মেহেরপুর ১ ও ২ আসনে ২৭ টি কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় রেখেছে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর জানান, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে।

পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরা  আইনশৃঙ্খলা রক্ষায় টহল শুরু করেছে। এছাড়া ভোট কেন্দ্র এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিম নিয়োজিত আছে। ভোট কেন্দ্রগুলোকে ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মেহেরপুর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮৯০ এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৮২।

মেহেরপুর-২(গাংনী) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৭০২জন। এরমধ্যে পুরুষ ভোটার  ১লাখ ৩৫ হাজার ৮৭ জন এবং নারী ভোটার ১লাখ ৩৫ হাজার ৬১৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat