×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৬-০২-১৩
  • ৬৫৭৬৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবসময় আমাদের প্রতিশ্রুতির ব্যাপারে অটল থাকি। যাদের সঙ্গে বিগত দিনে রাস্তায় যুগপৎ আন্দোলন করেছি, তাদের সঙ্গে নিয়েই আমরা নির্বাচন করেছি। এখন তাদের নিয়েই সরকার গঠন করব।   

আজ (শুক্রবার) সকালে ঠাকুরগাঁও কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনত্তোর মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। 

নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন থেকে প্রতিষ্ঠা করেন তখন থেকে দলটি কখনোই জনপ্রিয়তা হারায়নি। কারণ বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে, জনগণের রাজনীতি করেছে। এটাই আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। 

বিএনপি মহাসচিব আরও বলেন, একটা কথা মনে রাখতে হবে, বিএনপি কখনোই ক্যাডারবেইজ পলিটিক্যাল পার্টি নয়; এটি পাওয়ারবেইজ পলিটিক্যাল পার্টি। সেই চরিত্র নিয়েই বিএনপি জনগণের জন্য কাজ করেছে; সরকারেও থেকেছে। বিএনপির ম্যানুফেস্টো, ভিশন, রাষ্ট্র সংষ্কারের প্রতিশ্রুতি, দাবি ও পয়েন্টগুলো জনগণ গ্রহণ করেছে বলেই আজকের এই ভূমিধস বিজয় হয়েছে।   

তিনি বলেন, জনগণ একটি দলকে ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি টু-থার্ড মেজোরিটি পেয়েছে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে বাংলাদেশের জনগণ আবারও এদেশে সৎ কল্যাণমুখী রাজনীতি দিয়ে সমস্ত অপপ্রবণতাকে রুখে দিতে সক্ষম হবে। 

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat