×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-১৬
  • ৫৬৫৪৫৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেক্টিফাইড স্পিরিট (আরএস) পানে বিষক্রিয়া এবং এর ফলে অকাল মৃত্যু রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলায় আজ রেক্টিফাইড স্পিরিট (আরএস) পানে বিষক্রিয়া এবং এর ফলে অকাল মৃত্যু রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান। 

সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ, জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ তারিক আহমেদ, ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জামাল, হোমিও চিকিৎসক রফিকুল ইসলাম ও আসমা আক্তার  প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা রেক্টিফাইড স্পিরিটের অপব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন। বিশেষ করে নেশা হিসেবে এটি ব্যবহারের ক্ষতিকর দিক এবং এটি পানে বিষক্রিয়া ও মৃত্যুর ঝুঁকির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অবৈধভাবে স্পিরিট বিক্রয় ও ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির উপর জোর দেয়া হয়। সেই সাথে সকল হোমিও চিকিৎসকদের স্পিরিট জাতীয় ওষুধ সামগ্রী বিক্রির ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্ত হতে হবে বলে জানানো হয়।

বক্তারা মাদক ও স্পিরিটের অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat