×
ব্রেকিং নিউজ :
নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী নিজের নির্বাচনী এলাকা ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ ২৫ ফেব্রুয়ারি রমজানকে ঘিরে রাঙ্গামাটিতে টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রকল্পে জমি অধিগ্রহণের চেক বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৩৪৫৪৬৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ, কাজের মধ্যে জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব ও সেবাধর্মী মন্ত্রণালয় গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নৌ-পরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

এসময় নৌ-পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

শেখ রবিউল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনটি মন্ত্রণালয়ই সাধারণ মানুষের জন্য কাজ করে। আমরা চেষ্টা করবো দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের মধ্য দিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে।
 
তিনি আরো বলেন, অপচয় রোধ করার মাধ্যমে জনগণের অর্থ যাতে জনগণের প্রয়োজনেই ব্যবহৃত হয়, সেটি আমাদের অগ্রাধিকার থাকবে। সকল প্রতিষ্ঠানকে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করা হবে। সত্যিকারার্থেই সেবাধর্মী ও জনবান্ধব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করাই সরকারের অন্যতম লক্ষ্য।

নৌ-পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, জনগণ যে ম্যান্ডেট দিয়ে আমাদেরকে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন, সেই ম্যান্ডেট বাস্তবায়ন করাই হবে আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা জনগণের আস্থার প্রতিদান দিতে দেশের স্বার্থে নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত।

নৌ-পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, আমাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোকে কীভাবে আরো সেবাধর্মী করা যায়, সাধারণ মানুষের আরো বেশি কাছে যাওয়া যায়, প্রতিষ্ঠানগুলোকে কীভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা যায়, সেটি নিশ্চিত করাই হবে আমাদের প্রধান কর্তব্য। তিনি বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সরকার প্রধান আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা কথায় নয়, আমাদের কর্মের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে চাই। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করতে চাই।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং দেশের পরিবহন খাতের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

এর আগে নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat