×
ব্রেকিং নিউজ :
নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী নিজের নির্বাচনী এলাকা ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ ২৫ ফেব্রুয়ারি রমজানকে ঘিরে রাঙ্গামাটিতে টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রকল্পে জমি অধিগ্রহণের চেক বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৬৫৬৬৮২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী ২৫ ফেব্রুয়ারি।

প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন।

আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদেশ দেন।

এই মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম।

গত ৪ ডিসেম্বর এই মামলায় দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। 

একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat