×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-২০
  • ৬৫৭৬৬৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনায় শুক্রবার বইমেলার উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।
বরগুনা জেলায় আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও বরগুনা পৌরসভার সহযোগিতায় তিনদিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। 

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন। 

২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি বরগুনা কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে আয়োজিত এ বইমেলায় স্থানীয় লেখক, পুস্তক ব্যবসায়ী, গণগ্রন্থাগার, ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমি প্রভৃতি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat