×
ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে আইএস সদস্যদের লড়াই করার আহ্বান পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান আদিবাসী বিক্ষোভকারীদের ব্রাজিলের কারগিল বন্দর টার্মিনাল দখল সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী আফগান সীমান্ত অঞ্চলে সাতটি জঙ্গি শিবিরে হামলা চালিয়েছে পাকিস্তান লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় ক্যালিফোর্নিয়ার ভয়াবহ তুষারধসে নিহত সর্বশেষ ব্যক্তির মরদেহ উদ্ধার ভেনেজুয়েলার নতুন সাধারণ ক্ষমা আইনের অধীনে ১,৫০০ জনেরও বেশি বন্দীর আবেদন
  • প্রকাশিত : ২০২৬-০২-২২
  • ৬৭৬৭৬৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিয়েরা নেভাদা পর্বতমালায় ভয়াবহ তুষারধসে নিখোঁজ নবম ও শেষ ব্যক্তির মরদেহ শনিবার উদ্ধার করা হয়েছে। স্থানীয় শেরিফ দফতরর এ তথ্য জানিয়েছে।

লেক তাহো এলাকার ৯ হাজার ১০৯ ফুট উচ্চতার ক্যাসল পিকে মঙ্গলবার ব্যাককান্ট্রি স্কি সফরে এই দুর্ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

চারজন গাইড ও ১১ জন অর্থপ্রদানকারী স্কিয়ারের দলে ছয়জন বেঁচে ফিরেছেন। আধুনিক মার্কিন ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী তুষারধসগুলোর একটি।

নেভাডা কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘১৭ ফেব্রুয়ারি ক্যাসল পিক তুষারধসে প্রাণ হারানো নয়জনের মরদেহ নিরাপদে পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে।’

শেরিফ শ্যানান মুন বলেন, ‘এই ক্ষতির গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে আমরাও শোকাহত।’

বৃহস্পতিবার কর্মকর্তারা সতর্ক করেছিলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা সপ্তাহের শেষ পর্যন্ত গড়াতে পারে।

বেঁচে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ক্লায়েন্ট ও একজন গাইড—দুর্যোগের কিছুক্ষণ পরই সহায়তার জন্য ফোন করতে সক্ষম হন। তবে তীব্র তুষারঝড়ের কারণে দৃষ্টিসীমা শূন্যে নেমে আসে। আবার তুষারধসের ঝুঁকিও ছিল। ফলে উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ছয়জন নিহতের পরিবার জানায়, তারা সবাই নারী ছিলেন। তারা ছিলেন মা, স্ত্রী ও বন্ধু। প্রকৃতির প্রতি ভালোবাসাই তাদের একত্র করেছিল।

পরিবারগুলো জানায়, ‘তারা ছিলেন উৎসাহী ও দক্ষ স্কিয়ার। পাহাড়ে একসঙ্গে সময় কাটাতে তারা ভীষণ ভালোবাসতেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat