×
ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে আইএস সদস্যদের লড়াই করার আহ্বান পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান আদিবাসী বিক্ষোভকারীদের ব্রাজিলের কারগিল বন্দর টার্মিনাল দখল সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী আফগান সীমান্ত অঞ্চলে সাতটি জঙ্গি শিবিরে হামলা চালিয়েছে পাকিস্তান লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় ক্যালিফোর্নিয়ার ভয়াবহ তুষারধসে নিহত সর্বশেষ ব্যক্তির মরদেহ উদ্ধার ভেনেজুয়েলার নতুন সাধারণ ক্ষমা আইনের অধীনে ১,৫০০ জনেরও বেশি বন্দীর আবেদন
  • প্রকাশিত : ২০২৬-০২-২২
  • ৬৭৬৭৬৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

আজ রোববার সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল। 

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সরকারের ঘোষিত ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আলোকে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, সীমান্তবর্তী বুড়িমারী পর্যন্ত স্পেস ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে, যা যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। সার্কিট হাউস থেকে রেলস্টেশন পর্যন্ত সড়কের বাতিগুলো আধুনিকায়নের মাধ্যমে শহরের অবকাঠামোগত উন্নয়ন জোরদার করা হবে।

তিনি জানান, লালমনিরহাট বিমানবন্দর চালুর লক্ষ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করার প্রচেষ্টা চলছে। একই সঙ্গে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণের কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের আগামী ১৮০ দিনের মধ্যে মাদকের উপদ্রব সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

মন্ত্রী তিস্তা থেকে বুড়িমারী সড়ক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের বিভিন্ন পরিকল্পনা চলমান। এছাড়া জেলার ঐতিহ্যবাহী সেনদুরমতির দিঘি ও শুকান দিঘির সৌন্দর্যবর্ধন ও পর্যটন সম্ভাবনা বিকাশে পরিকল্পনা গ্রহণের কথাও তুলে ধরেন।

জেলার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী জানান, লালমনিরহাটের টেকসই উন্নয়নে যেকোনো গঠনমূলক প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর কাছে উপস্থাপন করার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat