×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৬-০২-২৪
  • ৫৭৬৬৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
ভূমিধস বিজয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। দেশের ১১ তম প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নবীন প্রবীণের সমন্বয়ে ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে সাজিয়েছেন মন্ত্রীসভা। 
সংরক্ষিত নারী আসনের এমপি চূড়ান্ত করতে মনোযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুঁজছেন ত্যাগী ও পরীক্ষিত কর্মীকে। 
এ ক্ষেত্রে মহিলা দলের পাশাপাশি অতীতে ছাত্রদল করা নেত্রীরা বেশ এগিয়ে আছেন। এর মধ্যে আলোচনায় রয়েছেন যুগ্ম-সম্পাদক (প্রস্তাবিত২০২৫) জিয়া পরিষদ,ঢাকা মহানগর,সহ-সভপতি (প্রস্তাবিত২০২৫) কৃষকদল,পাবনা জেলা শখা, প্রতিষ্ঠাকালিন ডোনার উপদেষ্টা জাতীয়তাবাদী প্রচার দল  পাবনা জেলা শখা,ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর একজন সাবেক নেত্রী হিসেবে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আন্দোলন, গণতান্ত্রিক অধিকার আদায়ের কর্মসূচি এবং কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়।
গরীব দুঃখী মানুষের সেবক হিসাবে বেশ পরিচিতি ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) এলেকায় গরীব দুঃখী মানুষের উপকার করে আসছেন।  একা একটি এতিমখানা  (পিসি) মাদ্রাসা পরিচালনা করে আসছেন। তার পরিচালিত মাদ্রাসা পাবনা জেলার মধ্যে  পরপর তিনবার প্রথম স্থান অধিকার করিয়াছে।
বর্তমানে তিনি যুগ্ম-সম্পাদক (প্রস্তাবিত২০২৫) জিয়া পরিষদ,ঢাকা মহানগর,সহ-সভপতি (প্রস্তাবিত২০২৫) কৃষকদল,পাবনা জেলা শখা, প্রতিষ্ঠাকালিন ডোনার উপদেষ্টা জাতীয়তাবাদী প্রচার দল  পাবনা জেলা শখা,অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজধানীকেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং নারীনেতৃত্ব বিকাশে তার ভূমিকা দলীয় মহলে প্রশংসিত । 
দলের দুর্দিনে তৎকালীন হাসিনা সরকার বিরোধী  আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে  সর্বোচ্চ ত্যাগের পরিচয় দিয়েছেন।  হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্যবার।
এরই ধারাবাহিকতাই ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী সরকারের রোষানলে পড়ে নানা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হতে হয় তাকে। 
সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার বিষয়ে জানতে চাইলে ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক,  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে বুকে ধারণ করে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েছি। আর নারী জাগরণের অগ্রদূত গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছি। 
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সব আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম।  তাই সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে কাজ করার সুযোগ চাই। আমার বিশ্বাস নবনির্বাচিত প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে মনোনয়ন দেবেন।  আমি এমপি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সবাইকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat