×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০৩-০১
  • ৬৫৭৬৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী যৌথভাবে অভিযান চালিয়েছে। এতে ইরানের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবার পরিচালিত হামলায় ইরানের একাধিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় একযোগে তিনটি আলাদা স্থানে আঘাত হানা হয়। এসব স্থানে ইরান সরকারের সদস্যরা একত্রিত ছিলেন বলে দাবি করা হয়েছে।
তিনি আরও জানান, নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ লক্ষ্য চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের সহায়তায় এ হামলা পরিচালনা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সতর্কবার্তা দিয়েছে, প্রয়োজন হলে ভবিষ্যতেও তারা একই ধরনের অভিযান চালাতে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat