×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০৪-০১
  • ৭৬৮৮৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে পুরো ছন্দে ফিরল আর্জেন্টিনা। জাম্বিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে লিওনেল মেসির দল।
শিরোপা রক্ষার মিশনে দেশ ছাড়ার আগে ঘরের মাঠে এটাই ছিল তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। যে জয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মেসি।
এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধে নেমে দল ২-১ ব্যবধানে জিতলেও পারফরম্যান্স ছিল হতাশাজনক। 
তবে কোচ স্কালোনি আগেই জানিয়েছিলেন, জাম্বিয়ার বিপক্ষে মেসিকে শুরু থেকেই খেলানো হবে—আর সে সিদ্ধান্তই যেন বদলে দেয় পুরো ম্যাচের চিত্র।
বুয়েনস এইরেসের লা বোমবোনেরো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় তারা—গোল করেন হুলিয়ান আলভারেজ ও মেসি।
বিরতির পরও একই ধারায় খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নিকোলাস ওতামেন্দি। এরপর ৬৮ মিনিটে জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দার আত্মঘাতী গোলে স্কোরলাইন আরও বড় হয়। যোগ করা সময়ে (৯৩ মিনিট) ভ্যালেন্টিন বারকোর গোল পূর্ণতা দেয় আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে।
মার্চে নিজেদের মাঠে খেলা দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এ দুটি ম্যাচই ছিল তাদের শেষ প্রস্তুতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat