×
ব্রেকিং নিউজ :
সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন সাংস্কৃতিক খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ঝিনাইদহে কৃষক কার্ড বিতরণ শুরু লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়তে সরকার বদ্ধপরিকর : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম
  • প্রকাশিত : ২০২৬-০৪-১৪
  • ৪৭৬৬৫৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন উপলক্ষে জেলায় বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা প্রমুখ।

বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat