রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় জেলেদের মাঝে আজ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
উপজেলার কালিকাপুর, সাওরাইল, এবং রতনদিয়ার পদ্মা নদী বেষ্টিত ৩টি ইউনিয়নের জেলেদের জাটকা নিধন থেকে বিরত রাখতে জীবনযাত্রা নির্বাহের জন্য ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে সাড়ে ১২টায় উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদে এসব চাল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ এবং কালুখালী উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পাইলট। এছাড়া তিন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
রতনদিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা বলেছেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এ সময় জেলেদের মাঝে চাল বিতরণে তাদের পরিবারের মধ্যে স্বস্তি নেমে এসেছে।