পীরজাদা সাংবদিক শাহ মোঃ দিদার হোসেন,গদ্দিনিশীন পীর, বিশ্ব আশেকে মঞ্জিল দরবার শরীফ, হবিগঞ্জ। চেয়ারম্যান, সংবাদ বিডি.টিভি লিঃ। প্রকাশক/সম্পাদক, সি এন আই ২৪.কম লিঃ। চেয়ারম্যান, ইজি-লাইফ ইকমার্স লিঃ। চেয়ারম্যান, লিবার্টি বাংলা (প্রাঃ) লিঃ। চেয়ারম্যান, গ্লোবাল সোসিও ইকোনমিক এন্ড হেল্থ ডেভেলপমেন্ট সোসাইটি (জি-শেড), গভঃ রেজিঃ এস-১৩৮৭০ এর ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর পরিচালনা করে সমাজবিরোধি,সমাজের গন্য-মান্য ব্যাক্তিদের নামে অপপ্রচার,সরকারবিরোধী অপপ্রচার কে বা কারা চালাচ্ছে। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি
(জিডি ট্র্যাকিং নং: MUKGZ5-জিডি নং: ১১১৪-তারিখ: ১৫/০৯/২০২৬) করা হয়েছে।
পীরজাদা সাংবদিক শাহ মোঃ দিদার হোসেনের ব্যক্তিগত ছবি ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর পরিচালনা করা হচ্ছে। এসব ফেক আইডি থেকে বিভিন্ন সময়ে সমাজবিরোধি,সমাজের গন্য-মান্য ব্যাক্তিদের নামে অপপ্রচার,সরকারবিরোধী, বিভ্রান্তিকর, মিথ্যা, আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট, ছবি ও বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব আইডির সঙ্গে পীরজাদা সাংবদিক শাহ মোঃ দিদার হোসেনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ফলে এসব আইডি থেকে প্রচারিত কোনো তথ্য, বক্তব্য, ছবি বা পোস্টের দায়ভার পীরজাদা সাংবদিক শাহ মোঃ দিদার হোসেন বহন করবেন না।
সর্বসাধারণকে ভুয়া আইডিগুলোর বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এসব আইডি থেকে প্রচারিত কোনো বিভ্রান্তিকর তথ্য বা পোস্টে বিশ্বাস, মন্তব্য, শেয়ার কিংবা প্রচার না করার অনুরোধ করেছেন পীরজাদা সাংবদিক শাহ মোঃ দিদার হোসেন। একই সঙ্গে ঐ ফেক আইডি নিষ্ক্রিয় করতে জনসাধারণকে রিপোর্ট করার অনুরোধ জানান তিনি।
পীরজাদা সাংবদিক শাহ মোঃ দিদার হোসেন বলেন, আমার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডিতে দেওয়া আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি নজরে আসায় থানায় জিডি করেছি। এইসব ফেক আইডি নিষ্ক্রিয় করতে সকলকে রিপোর্ট করতে অনুরোধ জানাচ্ছি।’