×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০১-১৭
  • ১০১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘গানকবি’র বর্ষপূর্তি উৎসব উদযাপন
গানে গানে পথচলার এক বছর পূর্তি উৎসব উদযাপন করেছে ‘গানকবি’। মঙ্গলবার (১৭ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সুইমিংপুলে সংগঠনের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
‘বাংলা গানের উৎসব’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গানের মাধ্যমে স্বাগত জানান, গানকবির সদস্যরা। এরপর ‘তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দিব না’, ভাওয়াইয়া, ভাটিয়ালি, লালন, হাছন, বিয়ের গান, বাউল, মাইজভাণ্ডারিসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন গানকবির সদস্য সাহস মোস্তাফিজ, সুদীপ্ত, আকাশ গায়েন, তারেক ও আবির। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, অধ্যাপক আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলা গানকে পরম মমতায় কণ্ঠে ধারণ করার চেষ্টা নিয়ে গানকবির যাত্রা শুরু ২০১৬ সালের ১৭ জানুয়ারি। বাংলা সংস্কৃতিকে দূরে ঠেলে দিয়ে যারা ভিনদেশি গান নিয়ে মেতে থাকে তাদের বিরুদ্ধে অবিনব লড়াই চালিয়ে যাচ্ছে ‘গানকবি’।
সূত্র : বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat