×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৭-০১-২৮
  • ৯৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতিহাস গড়লেন সেরেনা উইলিয়ামস
ক্রীড়া প্রতিবেদক:টেনিসের উন্মুক্ত যুগে এতদিন ২২টি শিরোপা জিতে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী স্টেফি গ্রাফের পাশে ছিলেন তিনি। আজ শনিবার সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন তিনি। অবশ্য সব মিলিয়ে ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন মার্গারেট কোর্ট। তা ছিল উন্মুক্ত যুগের আগে। এদিন মেলবোর্নে অনুষ্ঠিত এই ম্যাচে ৬-৪, ৬-৪ গেমে জেতেন সেরেনা। এটি অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর সপ্তম শিরোপা। এই সাফল্যে র‌্যাংকিংয়েও শীর্ষস্থান নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্রের এই তারকা। ছোট বোনের ইতিহাস গড়ায় বাধা হয়ে দাঁড়াতে পারলেন না ভেনাস উইলিয়ামস। তবে ম্যাচ শেষে প্রিয় ছোট বোনকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে ভুল করেননি তিনি। ১৯৯৮ সালে এই মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ছোট বোন সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছিলেন এক বছরের বড় বোন ভেনাস। ১৯ বছর পর সেই মাঠেই ছোট বোনের কাছে হেরে গেলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat