×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০১-২৯
  • ১০২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নিজস্ব সম্পদ বিনিয়োগ
নিজস্ব প্রতিনিধি: -জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যে পরিমাণ তহবিল দেওয়া হচ্ছে এই খাতে তার থেকে বেশি নিজস্ব সম্পদ বিনিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আমরা সবাই জানি যে, বিশ্বব্যাপী জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তাতে আমরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছি। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনীদেশগুলো দরিদ্র্যদেশগুলোর জন্য সেভাবে অর্থ দিচ্ছে না। ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলো তাদের নিজস্ব সম্পদ দিয়ে এই ঝুঁকি মোকাবেলায় কাজ করছে। রবিবার রাজধানীর একটি হোটেলে অর্থমন্ত্রণালয় আয়োজিত ‘ইনক্লুসিভ বিল্ডিং এন্ড ফাইন্যান্সিং ফর ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স’ (আইবিএফসিআর) প্রকল্পের ওপর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আরো বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস, অর্থবিভাগের সচিব মাহবুব আহমেদ প্রমুখ। কর্মশালায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নিজস্ব তহবিলের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। আজ থেকে দুইশ বছর আগেও কেউ জলবায়ু নিয়ে ভাবতো না। কিন্তু এখন এটি সারা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান টেকসই উন্নয়ন অভীষ্ট’র (এসডিজি) লক্ষ্যগুলো পরিবেশের সাথে সম্পর্কিত। তাই জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ডি. ওয়াটকিনস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat