×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০২-০৫
  • ৯৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাজার কথা ছিল বর, কিন্তু চোরসন্দেহে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি:-কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তাজুল ইসলামের আজ ছিল বিয়ে। বর সেজে কনের বাড়ি গিয়ে স্ত্রীকে নিয়ে আসবেন এমনটাই ছিল স্বাভাবিক। কিন্তু তার আগেই গতকাল শনিবার চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ দিতে হলো তাঁকে।তাজুলের বাবা ফরহাদ আলীর অভিযোগ, জমিজমা সংক্রান্ত মামলা ও পূর্ব শত্রুতার জের ধরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।তাজুলের মা বুলো বেগম বলেন, ‘আজ (রোববার) আমার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। তাঁকে যারা পিটিয়ে মেরেছে তাদের বিচার চাই।’এ ঘটনায় রাজারহাট থানায় শনিবার রাতেই নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন ফরহাদ আলী। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদনে মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িতসন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এরা হলেন উপজেলার খুলিয়াতারী গ্রামের আবদুল আউয়াল ও মোজাহেদুল ইসলাম।মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে খুলিয়াতারী গ্রামের তাজুল ইসলামকে চোরসন্দেহে ধরে হাত-পা বেঁধে বিবস্ত্র করে ব্যাপক পিটুনি দেয় আবদুল আউয়াল ও তাঁর ৮-১০ সহযোগী। এরপর গুরুতর আহত তাজুলকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাজুলের বিরুদ্ধে চুরির মামলা দেন আউয়াল। পরে পুলিশ তাঁকে হাসপাতাল থেকে ধরে থানায় নিয়ে যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত অসুস্থ অবস্থায় তাজুলকে রাজারহাট থানা হাজতে রাখা হয়। বিকেলে আদালতে পাঠানো হলে আরো অসুস্থ হয়ে পড়েন তাজুল। তাঁকে নিয়ে যাওয়া হয় কুড়িগ্রাম সদর হাসপাতালে। ভর্তির কিছু পরই মারা যান তাজুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat