×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৭-০২-০৬
  • ৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিশো-শখের ‘সিনেমার মতো প্রেম’
বিনোদন ডেস্ক:–অভিনয়শিল্পী আফরান নিশো ও আনিকা কবির শখ একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। জনপ্রিয় এই জুটি ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘সিনেমার মতো প্রেম’। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। নাটকটি প্রসঙ্গে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, “প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। কিন্তু নাটকের শুরুতে কোনো প্রেম দেখানো হয়নি। আমরা সিনেমায় বিভিন্ন রকম প্রেমের গল্প দেখতে পাই। কিন্তু সেসব সিনেমার গল্পের সঙ্গে বাস্তবের প্রেমিক-প্রেমিকাদের মিল খুঁজে পাওয়া খুব কঠিন। এই নাটকের গল্পে প্রেমের এত বেশি নাটকীয়তা দেখানো হয়েছে যে দর্শক নাটকটি সিনেমার মতোই উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। এ জন্যই নাটকটির নাম ‘সিনেমার মতো প্রেম’ রেখেছি।” নাটকের গল্প প্রসঙ্গে অমি বলেন, ‘নাটকে আফরান নিশো দেশের বিখ্যাত একজন সংগীতশিল্পী থাকেন। সবাই তাঁর গান পছন্দ করলেও শখ করেন না। কারণ, তিনি অটো টিউন করে গানের সংগীতায়োজন করেন। শখ একদিন সরাসরি নিশোকে বলেন যে তিনি নিশোর গান একদম পছন্দ করেন না। এ কথা শুনে নিশো ধীরে ধীরে বুঝতে শুরু করেন যে তাঁর গান আসলেই ভালো হয় না। একপর্যায়ে নিশো ও শখের দারুণ বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু এরপর কী হয়, এটা জানতে হলে নাটকটি দেখার জন্য অপেক্ষা করতে হবে। নাটকটি ভালোবাসা দিবসে দেশ টিভিতে প্রচারিত হবে।’ নিশো ও শখ প্রসঙ্গে অমি আরো বলেন, “নিশো ভাই খুবই ভালো অভিনেতা। তাঁকে নিয়ে কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না। শখ খুব পরিশ্রমী অভিনেত্রী। এর আগে নিশো ভাই ও শখকে নিয়ে ‘ট্যাটু’ নামের একটি নাটক আমি নির্মাণ করেছিলাম। বেশ ভালো সাড়া পেয়েছি।” আসছে ভালোবাসা দিবসে দেশ টিভিতে ‘সিনেমার মতো প্রেম’ নাটকটি প্রচারিত হবে বলে জানান অমি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat