×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৭-০২-০৬
  • ৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল-২০১৭ উত্থাপন
নিজস্ব প্রতিনিধি:- মোটরযান ও সড়ক পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত ও আধুনিকীকরণের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং তদসংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়নের প্রস্তাব করে সংসদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল-২০১৭ উত্থাপন করা হয়েছে।সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করেন।বিলে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রস্তাবিত আইনের অধীনে বহাল রাখার প্রস্তাব করা হয়। বিলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সভাপতি করে আট সদস্যের পরিচালনা পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে।বিলে কর্তৃপক্ষের কার্যালয়, ক্ষমতা, উপদেষ্টা পরিষদের কার্যাবলী ও সভা, পরিষদের কার্যাবলী ও সভা, কর্তৃপক্ষের চেয়ারম্যান, চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী, কমিটি গঠন, কর্মচারী নিয়োগ, বাজেট, হিসাব ও নিরীক্ষা, কোম্পানির গঠনের ক্ষমতা, ক্ষমতা অর্পণ এবং বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat