×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৭-০২-১০
  • ৯১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধেয়ে আসছে রহস্যময় সবুজ ধূমকেতু!
আন্তর্জাতিক ডেস্ক:- সৌরমণ্ডলের ভেতর দিয়ে অতিক্রম করতে যাচ্ছে রহস্যময় সবুজ ধূমকেতু-৪৫পি। আগামীকাল শনিবার সকালে ধূমকেতুটি সৌরমণ্ডল অতিক্রম করার সময় পৃথিবীর খুব কাছাকাছি দিয়ে যাবে।যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টার মেইল এ খবর জানিয়েছে।ধূমকেতু-৪৫পি প্রতি পাঁচ বছর পরপর সৌরমণ্ডলের ভেতর দিয়ে অতিক্রম করে। কিন্তু খুব কম সময়ই তা কোনো একটি গ্রহের কাছাকাছি আসে।তবে গ্রহাণুপুঞ্জ সেন্টারের বিজ্ঞানীরা বলছেন, ১৯৫০ সালে আধুনিক ট্র্যাকিং শুরুর পর থেকে ৪৫-পি-ই হবে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দিয়ে অতিক্রম করা ধূমকেতু।স্পেস ওয়েদার ডটকমের বর্ণনা অনুযায়ী, ক্ষুদ্র আকৃতির হওয়া সত্ত্বেও যতই কাছে আসছে, ধূমকেতুটি ততই উজ্জ্বল দেখা যাচ্ছে। ফ্যান আকৃতির লেজসহ ধূমকেতুটিকে ঝলসানো একটি সবুজ বলের মতো দেখাবে।বিশেষজ্ঞরা বলছেন, যদি পৃথিবীর সঙ্গে এই ধূমকেতুটির সংঘর্ষ হয়, তবে সেটি একসঙ্গে কয়েকটি পারমাণবিক বোমা বিস্ফোরণের সমতুল্যই হবে।বিশেষজ্ঞদের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছিল, যদি কোনো একটি গ্রহাণু পৃথিবীর মধ্যে চুর্ণবিচূর্ণ হয় তবে তা আমাদের সব প্রজাতিকে ধ্বংস করে দিতে পারে। পূর্বাভাস দেওয়া সেই সব বিশেষজ্ঞের জন্য এটি একটি সতর্ক বার্তা হিসেবে আসছে।তবে ষড়যন্ত্র তাত্ত্বিকদের বিশ্বাস, এটির আগমণের মধ্য দিয়েই পৃথিবী শেষ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat