×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৭-০২-১৪
  • ৯২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভালোবাসার প্রকাশ থাকা উচিত ৩৬৫ দিনই : জাহিদ হাসান
বিনোদন ডেস্ক:-তারকা দম্পতি জাহিদ হাসান-মৌ। ব্যক্তি জীবনে সুখী দম্পতির নজির তারা। দীর্ঘ পথচলায় দু’জন দু’জনার পাশাপাশি হাঁটছেন তারা। তাদের কাছ থেকেই শোনা যাক তাদের ভালোবাসার গল্প। এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আমরা দুজন প্রথম কাজ করেছি একটি ম্যাগাজিন অনুষ্ঠানে। ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে…’ গানের সঙ্গে দুজনেই পারফর্ম করি। আর সে সময়ই অর্থাৎ শুটিংয়ের সময় থেকেই আমাদের দুজনের মনে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয়। হয়তো গানের কথার কারণেই প্রেম একটু দ্রুত জেগে ওঠে। সমস্যা হচ্ছে, আমার শাশুড়ি তখন কিছুতেই আমাকে জামাই হিসেবে মেনে নিতে পারছিলেন না। অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তুলেছি।’তিনি আরো বলেন, ‘আমি মনে করি, এখনো আমরা ব্যক্তিজীবনে সফল জুটি। আমাদের ভালোবাসায়  দুজন দুজনের প্রতি বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা আছে বলেই এটা সম্ভব হয়েছে। ভালোবাসা  নিয়ে আমার চিন্তা সরলরৈখিক। মানুষের মৌলিক হৃদয়বৃত্তিই ভালোবাসা। ভালোবাসার কোনো শ্রেণি নেই, থাকা উচিত নয়। ভালোবাসার প্রকাশ থাকা উচিত ৩৬৫ দিনই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat