×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৭-০২-১৬
  • ৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশই এগিয়ে থাকবে
স্পোর্টস ডেস্ক:  আর কয়দিন বাদেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, এই সফরে সবই খেলবেন মাশরাফি-মুশফিকরা। পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে ২৭ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা তাঁদের। অবশ্য এখনো সিরিজের সূচি ঠিক হয়নি, ঘোষণা হয়নি দলও। তবে আসন্ন এই সিরিজে কোন দল কেমন করবে তা নিয়ে এখন চলছে জোর আলোচনা। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন দলটির ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বৃহস্পতিবার এ সম্পর্কে সাংবাদিকদের সুজন বলেন, ‘অভিজ্ঞতা এবং সামর্থ্য দুই ক্ষেত্রেই শ্রীলঙ্কার বর্তমান দলটির চেয়ে আমরা এগিয়ে আছি। আমার বিশ্বাস, এই সিরিজে আমরা ভালো কিছু করব। এখন তিন ফরমেটেই আমাদের ভালো করার সামর্থ্য আছে।’ অবশ্য নিউজিল্যান্ড ও ভারত সফরে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। দল হারলেও গত দুটি সিরিজে ছোট ছোট কিছু অর্জন আসন্ন সিরিজে কাজে আসবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ‘হ্যাঁ, এটা ঠিক নিউজিল্যান্ড ও ভারত সফরে দল সাফল্য পায়নি। তাই বলে খারাপ খেলেছে তা আমি বলব না। ছোটখাটো কিছু ভুল ছিল যে কারণে হয়তো দল বড় সাফল্য পায়নি। এই সিরিজে তা কাটিয়ে উঠতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে বলে আমার বিশ্বাস।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat