×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০২-২২
  • ১৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমি খুবই দুঃখিত এবং প্রধান বিচারপতি হিসেবে এটা আমার অপারগতা
নিজস্ব প্রতিনিধি:- সরকারি দফতরগুলোতে চালু হলেও আদালতের রায় লেখার ক্ষেত্রে বাংলা উপেক্ষিত থাকায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন,আমি খুবই দুঃখিত এবং প্রধান বিচারপতি হিসেবে এটা আমার অপারগতা, এটা আমি স্বীকার করি।তবে অবস্থার পরিবর্তন ঘটিয়ে বাংলায় রায় লেখা চালু করতে প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারক খুব সুন্দরভাবে বাংলায় রায় লিখছেন। এটা অন্যদের জন্য অনুসরণীয় হতে পারে। আপিল বিভাগেও আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করছি। প্রযুক্তির এই যুগে যদি কোনো ডিভাইস আসে যার মাধ্যমে আদালতে ঘোষণা করা রায় বাংলায় রূপান্তর হয়ে যাবে, তাহলে অনায়াসে বাংলা ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।একুশে ফেব্রুয়ারিকে শোকের দিন উল্লেখ করে এসকে সিনহা বলেন, আজকের দিন আমাদের জন্য শোকের। ১৯৫২ সালের এই দিনে আমরা বাংলা ভাষা পেয়েছি আমাদের ভাইদের রক্তের বিনিময়ে।এ সময় অন্য বিচারপতি সহ উচ্চ আদালতের কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। ফুল দেয়ার পর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat