×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০২-২৪
  • ৯৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিগগিরই আলোর মুখ দেখবে মিতু হত্যাকাণ্ডের তদন্ত
নিজস্ব প্রতিনিধি: – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের তদন্ত শিগগিরই আলোর মুখ দেখবে। শুক্রবার বিকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।মিতু হত্যায় কারো সংশ্লিষ্টতা স্পষ্ট হয়েছে কিনা -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের শনাক্ত করা হয়েছিল তাদের নাম ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।বনানীতে একই দিনে ৪ জন নিখোঁজ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও ৪ জনের খোঁজ মেলেনি। আগামীকাল এ ব্যাপারে আমি আপডেট জানাতে পারবো।উল্লেখ, রাজধানীর বনানী এলাকা থেকে গত ১ ডিসেম্বর নিখোঁজ হয় চার বন্ধু । এদের মধ্যে দুইজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও অপর দুজন বনানী এলাকার একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে। পরবর্তীতে তদন্তে পুলিশ নিখোঁজ চার যুবকের বৈঠকের ভিডিও ফুটেজ হাতে পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। সেখানে দেখা গেছে, ঘটনার দিন বিকালে তারা রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে বসে নিচু গলায় আলাপ করছিল। পাশের টেবিলে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তারাও সে সময় ওই যুবকদের সঙ্গে ইশারা ইঙ্গিতে কথা বলেন। ধারণা করা হচ্ছে, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েই ওই যুবকেরা ঘর ছেড়েছে।
Share Button

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat