×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০২-২৫
  • ৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেল নিরঙ্কুশ বিজয়
কারিমা বেগম: এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৭-১৮ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের  লাভ করেছে। বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনের ফল শুক্রবার শেষরাতে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।এতে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়ী হন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৯ টি সম্পাদকীয় ও ১২টি সদস্য পদ পেয়েছেন তারা। অপরদিকে ট্রেজারারসহ ৬টি পদ পেয়েছেন আওয়ামী সমর্থক আইনজীবীরা। এদের মধ্যে ৩টি সম্পাদকীয় ও ৩টি সদস্য পেয়েছেন তারা। নির্বাচনে মোট ১৬ হাজার ১৯৭ জন ভোটারের মধ্যে ৮৯১০ জন আইনজীবী তাদের ভোট দেন।নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে ৯টি সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী মো. আব্দুল বারিক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. সারয়ার কায়সার (রাহাত), সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক আবুল কালাম আযাদ, দফতর সম্পাদক মো. আফানুর রহমান (রুবেল) এবং ক্রীড়া (খেলাধুলা) সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম (কাইয়ুম)।অপরদিকে সাদা প্যানেলের ৩ সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- ট্রেজারার মো. হাসিবুর রহমান দিদার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ ও সমাজকল্যাণ সম্পাদক প্রহলাদ চন্দ্র সাহা পলাশ ।নীল প্যানেলের বিজয়ী ১২ জন সদস্য হলেন- অ্যাডভোকেট আরিফ হোসাইন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তরী আক্তার নুপুর, মিনারা বেগম, পান্না চৌধুরী, সৈয়দ মোহাম্মাদ আমিনুল হোসাইন পান্নু এবং তামান্না খানম এরিন।অপরদিকে সাদা প্যানেলের ৩ জন বিজয়ী সদস্য হলেন- অ্যাডভোকেট মাহমুদুল হাসান অমি, মো. আল-আমিন সরকার এবং ওয়ায়েস আহমেদ কায়েস।উল্লেখ্য, ২০১৬-১৭ মেয়াদের কার্যকরী কমিটি নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়ী হন আওয়ামী সমর্থীত আইনজীবীরা। অপরদিকে বিএনপি সমর্থীত নীল প্যানেল পেয়েছিলেন ৬টি পদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat