×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৩
  • ১০২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ড হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে কেন্দ্রটির তিনটি ইউনিটের উৎপাদন।আজ শুক্রবার বেলা ১১টার দিকে ওই অগ্নিকাণ্ড হয়। অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে গেছে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ গ্যাস ইঞ্জিন ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ ও ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ইউনিট।ইউনিটগুলো বন্ধ হওয়ায় জাতীয় গ্রিডে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। এতে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান বিদ্যুৎকেন্দ্রে সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের কথা জানিয়েছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে কী কারণে অগ্নিকাণ্ড হয়েছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat