×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০১৭-০৩-২২
  • ৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুফতি হান্নানের ফাঁসি স্থগিত করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ
নিউজ ডেস্ক:- যুদ্ধাপরাধীদের এবার ২০০৪ সালে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মূল হোতা মুফতি হান্নানের ফাঁসি স্থগিত করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ব্রিটিশ হাইকমিশনারের উপর হামলার অভিযোগে মুফতি হান্নানসহ দুই জঙ্গি মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষা করছে। মঙ্গলবার এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, অপরাধীদের শাস্তি দেয়ার প্রয়োজন আছে তবে মৃত্যুদণ্ড কার্যকর করে বাংলাদেশ ভুল দিকে যাচ্ছে। নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটির এশিয়া ডিরেক্টর ব্র্যাড অ্যাডামসের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের উচিত তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের উপর স্থগিতাদেশ দেয়া কারণ এই শাস্তি নিষ্ঠুর ও অপরিবর্তনীয়। তাই অপরাধের ধরণ যেমনই হোক এই শাস্তি প্রয়োগ করা উচিত নয়।২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (র) এর মাজারে গেলে গ্রেনেড হামলার শিকার হন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন, আহত হন আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক মানুষ।ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। হাইকোর্ট এবং আপিল বিভাগেও তাদের মৃত্যুদণ্ড বহাল থাকে। তারা রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করলে সেটাও খারিজ হয়ে যায়।এইচআরডব্লিউ দাবি করে, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে যে প্রমাণ হাজির করা হয়েছে তা মূলত আসামীর স্বীকারোক্তি। কিন্তু অভিযুক্তরা দাবি করেছে পুলিশি নির্যাতনের মাধ্যমে জোর করে তাদের আদালতের সামনে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। এর আগে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দেয়ার সময়ও এর বিরোধিতা করেছিল এইচআরডব্লিউ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat