×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৬
  • ১১৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ১৩
 নিউজ ডেস্ক:-মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের সিনসিনাটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ১৬ জনের হতাহতের ঘটনা ঘটে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।
 
ওহাইও রাজ্যের সিনসিনাটি পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার নাইটক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ঐ হামলাকারী। এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
 রবিবার গুলির শব্দ শোনার পর ক্লাব কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। সিনসিনাটি পুলিশ জানায়, এ ঘটনাকে হত্যাকাণ্ড ধরে নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে কাউকে হেফাজতে নেওয়া হয়েছে কি না, তা জানানো হয়নি।সিনসিনাটি সহকারি পুলিশ প্রধান পল নিওডিগেট বলেন, এটি তদন্ত করতে যথেষ্ঠ সময় দরকার। তবে কাজ চলছে। তবে এটা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এ কর্মকর্তা।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরে বেলা ২টার দিকে সিনসিনাটি পুলিশের টুইটার অ্যাকাউন্ট থেকে ঘটনাস্থলের ছবি পোস্ট করা হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর একটি নাইটক্লাবে এক সন্ত্রাসী হামলার নিহত হন ৪৯ জন, আহত হন ৫৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat