×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৮
  • ৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জের ধরেই স্ত্রী রেশমা বেগমকে (২৭) শ্বাসরোধ ও ছুরিকাঘাত করে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশে মাটিতে পুঁতে রাখা হয় বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত স্বামী হাজিদ মিয়া। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের আদালতে এ জবানবন্দি দেন তিনি।এর আগে সোমবার উপজেলার ছোট দড়িকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাজিদ মিয়া ছোট দড়িকান্দি এলাকার সোলেমান মিয়ার ছেলে।রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশাহ আলম জানান, ১৮ মার্চ সকালে ছোট দড়িকান্দি খালপাড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।মরদেহ উদ্ধারের একদিন পর নাম-পরিচয় পাওয়া যায়। নাম-পরিচয়ের ভিত্তিতে তদন্ত করে পুলিশ ওই নারীর স্বামী হাজিদ মিয়াকে গ্রেফতার করে।অভিযুক্ত হাজিদ মিয়া নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি তার স্ত্রী রেশমা বেগমকে হত্যা করেছেন বলে শিকার করেন।জাহিদ মিয়া জানান, ১২ বছর আগে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার উদম মধুপুর এলাকার আবুল হোসেনের মেয়ে রেশমা আক্তারকে বিয়ে করেন হাজিদ। বিয়ের পর থেকেই রেশমা অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরেন।হাজিদ বিষয়টি জানতে পেরে বাধা দিলেও রেশমা তার কথা শুনতো না। এ নিয়ে প্রায় সময়ই তাদের মধ্যে বাক-বিতণ্ডা হতো। এর জের ধরেই হাজিদ ১৫ মার্চ শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্র দিয়ে পেটেআঘাত করে রেশমাকে হত্যা করেন। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশে ছোট দড়িকান্দি খালপাড় এলাকায় মাটির নিচে পুঁতে রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat