×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৪-০১
  • ৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজনীতির প্রধান চ্যালেঞ্জ হচ্ছে, বাংলাদেশকে চিরদিনের জন্য জঙ্গিমুক্ত করা : হাসানুল হক ইনু
বিশেষ প্রতিনিধি:- জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে হলে, রাজনীতিতে একবার রাজাকার সমর্থিত সরকার, আরেকবার মুক্তিযোদ্ধার সরকার- এই মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধ করতে হবে।
 
তিনি বলেন, ‘রাজনীতির প্রধান চ্যালেঞ্জ হচ্ছে, বাংলাদেশকে চিরদিনের জন্য জঙ্গিমুক্ত করা, বাংলাদেশ যাতে আর কোনদিন জঙ্গি-রাজাকার সমর্থিত সরকার অথবা সামরিক সরকার আসতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা।’আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন সেমিনার হলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জাতীয় কমিটির সভায় স্বাগত বক্তৃতা করছিলেন। হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশে দুর্নীতি-বৈষম্য-দারিদ্র্য সমস্যা থাকলেও এই মুহূর্তে দেশে রাজনীতি-ধর্ম-গণতন্ত্র-উন্নয়নের জন্য হুমকি ও বিপদ হিসেবে দেখা দিয়েছে জঙ্গি সন্ত্রাস। বর্তমান অবস্থায় জঙ্গি-সন্ত্রাস নির্মূল বা দমনে সরকারের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। তাই বাংলাদেশের চলমান পরিস্থিতি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। সব কিছুই জঙ্গি দমনের যুদ্ধের চশমা দিয়ে দেখতে হবে। এ যুদ্ধের ভেতরেই সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করতে হবে, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং সমৃদ্ধি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখার পাশাপাশি দারিদ্র্য-বৈষম্য-দলবাজী-দুর্নীতি অবসানে পদক্ষেপ নিতে হবে।’-বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat