×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৪-০৪
  • ৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুষ্টিমেয় কয়েকজন চেনা লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গিবাদকে সমর্থন করছে : অ্যাডভোকেট কামরুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি: – খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুষ্টিমেয় কয়েকজন চেনা লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গিবাদকে সমর্থন করছে। এছাড়া একাত্তরে যেমন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিলো, তেমনি জঙ্গি দমন ইস্যুতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ আছে। আজ সকালে ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর’স অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত সেমিনারে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সরকারের জঙ্গি দমন ইস্যুতে ইতোমধ্যেই জাতীয় ঐক্য গড়ে ওঠেছে। বিভিন্ন জায়গায় যে অভিযান চলছে, তার সঙ্গে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ আছে। জনগণই আইন-শৃঙ্খলা বাহিনীকে জঙ্গির তথ্য দিচ্ছে। সেই তথ্য অনুযায়ী অভিযান পরিচালিত হচ্ছে। খাদ্যমন্ত্রী আরও বলেন, আমাদের অনেকগুলো অর্জনের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অন্যতম। এখন আমাদের আর খাদ্য আমদানি করতে হয় না। দেশে উৎপাদিত খাদ্যেই আমাদের চাহিদা পূরণ হচ্ছে।বাপার সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে সেমিনারে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফকির ফিরোজ আহমেদ, বাংলাদেশ ফুড সেফটি অথোরিটির চেয়ার‌ম্যান মো. মাহফুজুল হক, বাপা সাধারণ সম্পাদক খুরশিদ আহমেদ প্রমুখ বক্তব্য র‍াখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat