×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৪-১০
  • ৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রণবকে ভাপা ইলিশ রেঁধে খাওয়ালেন হাসিনা
নয়াদিল্লি থেকে: বাংলাদেশিরা আতিথেয়তায় শুধু নিজ দেশেই সেরা নন, বিদেশে গিয়েও তাদের অন্য রকম আতিথেয়তা মুগ্ধতা ছড়াবে। যেমনটি ছড়িয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তার ভারত সফরের দ্বিতীয়দিন শনিবার (০৮ এপ্রিল) রাতে দিল্লির রাষ্ট্রপতি ভবনে রেঁধেছেন। এতে গড়েছেন তিনি ইতিহাস। নজিরবিহীন এই ঘটনার সাক্ষী ভারতের ঐতিহত্যবাহী রাষ্ট্রপতি ভবন এবং এখানকার বাসিন্দা, কর্মকর্তা-কর্মচারীরা। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ভাপা ইলিশ রান্না করে খাইয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ থেকে প্রধানমন্ত্রী তার সঙ্গে ছয়জন রাঁধুনি নিয়ে এসেছেন। তিনি নিজেসহ বাকি ছয়জন ইলিশের তিন রকম পদ রান্না করেছেন। বিশেষ করে ভাপা ইলিশ রাঁধার সময় বঙ্গবন্ধু কন্যাকে দেখা যায় সার্বিক কাজে। শুধু প্রণব নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও রেঁধেছিলেন হাসিনা। তবে মমতা রাতের খাবার এতো তাড়াতাড়ি গ্রহণ করেন না বলে বৈঠক শেষে শুধু মুড়ি-বাতাসা খেয়েই ফিরে আসেন। এদিকে ভারতের রাষ্ট্রপতির জন্য ঢাকাই মসলিনের পাঞ্জাবি এবং মমতার জন্য হাসিনার উপহার ছিল ঢাকাই জামদানি শাড়ি। শনিবার রাতে হাসিনার রান্না ও নৈশভোজের আগে মমতাও তাকে কলকাতার বিখ্যাত মিষ্টিঘর রাধামন মল্লিকের মিষ্টি ও শাল উপহার দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat