×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী দেশবাসীকে প্রত্যাশার আশ্বাস দিয়ে খালি ঝুলি নিয়ে ফিরেছেন : খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি: – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভরা হাতে ভারত গিয়ে খালি হাতে ফিরেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেলে গুলশানে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, তিনি (প্রধানমন্ত্রী) দেশবাসীকে প্রত্যাশার আশ্বাস দিয়ে খালি ঝুলি নিয়ে ফিরেছেন। তিস্তাতো নয়ই, আমাদের সুন্দরবন ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একটি কথাও বলেননি।তিনি বলেন, শেখ হাসিনা সেখানে ক্ষমতাকে আরো দীর্ঘস্থায়ী করতে গেছেন। কিন্তু জনগণ পাশে না থাকলে বিদেশী প্রভূর সাহায্য নিয়ে বেশিদিন ক্ষমতা আকড়ে ধরে রাখা যায় না। দেশবাসী ৫ জানুয়ারি ভোটকেন্দ্রে না গিয়ে এই সরকারের প্রতি অনাস্থা ইতোমধ্যেই জানিয়েছে।প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত ভারত সফর ও সফর পরবর্তী সংবাদ সম্মেলনে দেয়া তার বক্তব্যের জবাবেই বিএনপি প্রধানের এই সংবাদ সম্মেলন।চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ভারত থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নয়াদিল্লি সফরকালে শনিবার ও রবিবার ঢাকার গুলশান কার্যালয়ে আলাদা দুই অনুষ্ঠানে খালেদা জিয়া সরাসরি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ বিক্রি করে দেশে ফিরবেন। আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্যই এটি করবেন আওয়ামী লীগ প্রধান।ওই বক্তব্যের জবাবে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশ বিক্রি নয়, রক্ষা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat