×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৩
  • ৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুফতি হান্নান ও তার সহযোগীদের দাফন সম্পন্ন!
নিজস্ব প্রতিনিধি:- সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলায় ফাঁসি কার্যকর শেষে উগ্রবাদী তিন নেতার দাফন সম্পন্ন হয়েছে। এরা হলেন মুফতি হান্নান, তাঁর সহযোগী শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপন। ফাঁসির রায় কার্যকরের পর প্রত্যেকের গ্রামের বাড়িতে তাঁদের লাশ দাফন করা হয়। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে মুফতি হান্নানকে গোপালগঞ্জে, ভোর ৪টা ৩৫ মিনিটে শাহেদুল আলম বিপুলকে চাঁদপুরে এবং বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দেলোয়ার হোসেন রিপনকে মৌলভীবাজারে দাফন করা হয়েছে।এর আগে গাজীপুর ও সিলেট কারাগার থেকে তাদের লাশ বুঝে নেন তাদের স্বজনরা। পরে কঠোর নিরাপত্তার মধ্যে লাশগুলো গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোর সোয়া ৫টার দিকে মুফতি হান্নানের লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়। লাশ বাড়িতে পৌঁছানোর পর মুফতি হান্নানের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বড় ভাই মাওলানা আলিউজ্জামান লাশ বুঝে নেন। এরপর ৫টা ৩৫ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।ভোর সাড়ে ৪টার দিকে শাহেদুল আলম বিপুলের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর দুটি গাড়ি চাঁদপুর সদর উপজেলার মেশাদী ইউনিয়নের বকশি গ্রামে তাঁর বাড়িতে পৌঁছায়। কারারক্ষীদের কাছ থেকে বিপুলের বাবা হেমায়েত উদ্দিন পাটওয়ারী লাশ বুঝে নেন। পুলিশি প্রহরায় ভোর ৪টা ৩৫ মিনিটে বিপুলের জানাজা অনুষ্ঠিত হয়।ফাঁসি কার্যকরের পর রাতেই মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের বাড়িতে দেলোয়ার হোসেন রিপনের দাফন সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat