×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৯
  • ৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত
নিজস্ব প্রতিনিধি:-লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রাসেল ওরফে কালা রাসেল নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া চাটখীল সিমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাসেল নোয়াখালীর চাটখিলের চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে।লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, রাসেলকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিতে রাসেলের মৃত্যু হয়।তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহত রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১১টি ইয়াবাসহ রাছেল ও মো. বাবলু নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। বাবলু জয়পুর গ্রামের নুরুল আমিনের জেলে। তিনি থানা পুলিশ হেফাজতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat