×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-২০
  • ৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এক কিশোর নিহত
নিজস্ব প্রতিনিধি: -রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জাহিদুল ইসলাম (১৫)। নিহত জাহিদের পরিচিত ইমন নামের এক ব্যক্তি জানান, যাত্রাবাড়ী কাজলা পেট্রলপাম্প ছনটেক এলাকায় রাস্তায় আহত অবস্থা পড়ে থাকতে দেখে জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহিদের মৃত্যু সংবাদ পেয়ে তার স্বজনরা ঢামেকে ছুটে আসে।জাহিদের চাচাতো ভাই আইয়ুব জানান, জাহিদের বাড়ি পটুয়াখালির গলাচিপা উপজেলায়। তারা যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় থাকে। স্থানীয় একটি ফ্যান তৈরির কারখানায় কাজ করত জাহিদ। কেন, কে বা কারা তাকে হত্যা করেছে তা জানেন না তাঁরা। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, তাঁরা খবরটি পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat