×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-২০
  • ৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলকে নিয়ে বেশ আশাবাদী আমি : বাশার
স্পোর্টস ডেস্ক: –কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার জন্যই চ্যাম্পিয়নস ট্রফি শুরুর প্রায় এক মাস আগেই ইংল্যান্ডে গিয়েছে বাংলাদেশ জাতীয় দল। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করেছে মাশরাফি বিন মুর্তজার দল। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলছে টাইগাররা। সবটুকুই চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে করছে বাংলাদেশ। এই কারণেই মাশরাফির দলকে নিয়ে একটু বেশি আশাবাদী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার। তিনি আশা প্রকাশ করেছেন, এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলবে বাংলাদেশ। শনিবার দুপুরে সিলেটের একটি কনভেনশন হলে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনিই মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার।বাশার বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলকে নিয়ে বেশ আশাবাদী আমি। আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুটি ম্যাচে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছিল। তবে শেষ ম্যাচে কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি আমরা। চ্যাম্পিয়নস ট্রফিতে এটা বাংলাদেশ দলকে সাহায্য করবে।’এবার  চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দল রয়েছে। বাশার মানছেন বাংলাদেশের গ্রুপটা একটু বেশিই কঠিন হয়ে গেছে। তবে আশা ছাড়ছেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের গ্রুপটা বেশ কঠিন। তবে দলকে নিজে পজিটিভ আমি। যেভাবে খেলছি সেটা ধরে রাখতে পারলে ভালো করব আমরা।’ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট ভেন্যুতে খেলা হবে বলে জানিয়েছেন হাবিবুল বাশার। জাতীয় দলের এই নির্বাচক বলেন, ‘স্টেডিয়ামের কাজ চলায় এতদিন সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হয়নি। তবে আগামীতে হবে। বিপিএলে সিলেটের একটি দল থাকছে এবার। ঢাকা ও চট্টগ্রাম স্টেডিয়ামের ওপর চাপ কমাতে বিপিএলের বেশ কিছু খেলা এবার সিলেটে অনুষ্ঠিত হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat