×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-২২
  • ৯৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু মামলায় সেন্ট্রাল হাসপাতালের ৮ চিকিৎসকের জামিন
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহিন চৈতির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন হাসপাতালটির আট চিকিৎসক।আজ সোমবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম জামিনের আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন, জানান, জামিনযোগ্য ধারায় মালায় হওয়ায় তিন হাজার টাকা মুচলেকায় আসামিদের জামিন দিয়েছেন বিচারক। জামিন পাওয়া আট চিকিৎসক হলেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, কাশেম ইউসুফ, ডা. মর্তুজা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ এস এম মাতলুবুর রহমান, ডা. মাসুমা পারভীন, ডা. জাহানারা বেগম মোনা, ডা. মাকসুদ পারভীন ও ডা. তপন কুমার বৈরাগী।গত ১৭ মে জ্বর নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন দুপুরে মারা যান তিনি।এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ করে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারণে চৈতির মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ আলী হাসপাতালটির পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন।এই মামলায় হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেমকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat