×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৪
  • ৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদেশি পিস্তল ও গুলিসহ রাজবাড়ীতে এক ব্যক্তি গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:- রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আলমগীর খান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রাম থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তার আলমগীর খান সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের বাসিন্দা। রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের মাইনদ্দিনের বাড়ির পাশে একটি অটোরিকশা থেকে আলমগীরবে আটক করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাসী করে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর সদর উপজেলার উড়াকান্দার চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার তালিকাভুক্ত আসামি। এ ছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন (এমবিআরএম) সর্বহারা পার্টির সক্রিয় সদস্য বলেও জানান এই পুলিশ কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat