×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৮
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেলিম উদ্দিন এমপিকে শোকজ করেছেন এরশাদ
নিজস্ব প্রতিনিধি: – নিজ দলের প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করায় সেলিম উদ্দিন এমপিকে শোকজ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত শোকজ নোটিশে সেলিমকে উদ্দেশ্য করে বলা হয়, আপনি আমার উপদেস্টা হওয়া সত্বেও আমাকে অথবা দলের মহাসচিবসহ শীর্ষনেতাদের অবহিত না করে দলের প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধে মামলা করে দলের ভাবমূর্তি ক্ষুন্নু করেছেন। দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এত প্রতীয়মান হয়, আমার বা আমার দলের প্রতি আপনার (সেলিম) কোনো আস্থা নেই।শোকজ নোটিশে এরশাদ আরো বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪ জুনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে একতরফাভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, ২৫ মে বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন জাতীয় পার্টি নেতা ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন।দলীয় নেতারা জানিয়েছেন, এই দুই নেতার দ্বন্দ্ব এতদিন দলের ভেতরেই সীমাবদ্ধ ছিল। মামলা দায়েরের পর সেটি প্রকাশ্যে চলে এসেছে। এতে সিলেটের নেতারাও বিব্রত। মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানায়। মামলার এজাহারে সেলিম উদ্দিন এমপি উল্লেখ করেছেন তাজ রহমান বিভিন্ন সময়ে ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকা ও ফেসবুকে মিথ্যা, অশালীন, মানহানিকর তথ্য প্রচার করে সংসদ সদস্যের সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।এবিষয়ে এটিইউ তাজ রহমান বলেন, আমি কখনও সেলিম উদ্দিন এমপির বিরুদ্ধে ফেসবুক বা কোনো জায়গায় বিরূপ মন্তব্য করিনি। সেলিম সাহেব শুধু আমার বিরুদ্ধে মামলাই করেন নাই, বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, যার প্রমাণ আমার কাছে আছে।তিনি বলেন, আমরা চাই সবাই মিলে পল্লীবন্ধু এরশাদের হাতকে আরো শক্তিশালী করতে। কিন্তু অনেকে সংগঠনতো করেনই না, বরং বাধা সৃষ্টি করে। দলের ভেতর বিভ্রান্তি সৃষ্টি করে, যা দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat