×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-০১
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উচ্চাভিলাষী এই বাজেট বাস্তবায়ন অসম্ভব : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি:- ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে সরকারের নির্বাচনমুখি রাজনৈতিক বাজেট মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বৃহদাকার এই বাজেট জনগণের কল্যাণে কাজে আসবে না। এছাড়া অতি উচ্চাভিলাষী এই বাজেট বাস্তবায়ন অসম্ভব বলেও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ করতে এসে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, এই বাজেট যারা দিচ্ছে তারা বৈধ নয়। ফলে কোন জবাবদিহীতা ও দায়বদ্ধতা এখানে থাকছে না। সংসদে বাজেট নিয়ে আলোচনা, সমালোচনারও কোন গুরুত্ব থাকছে না। এই বাজেট অতি উচ্চাভিলাষী, সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে দেয়া বাজেটে দেশের মানুষের কোন কল্যাণ বয়ে আনবে না, বাস্তবায়নও হবে না। তিনি আরও বলেন, ‘অর্থনীতিবিদরাও এই বাজেটকে অতি উচ্চাভিলাসী বলেছেন। অর্থমন্ত্রী নিজেও বলেছেন, তিনি ঝুঁকি নিয়ে বাজেট দিচ্ছেন। এভাবে রাজনৈতিক বাজেট দিয়ে জনগণকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে সরকার। ফখরুলের দাবি, গত বাজেটের ৫৫ ভাগ বাস্তায়ন হয়নি। এবারও জনগনের পকেট কাটার বাজেট দেশের কোন কল্যাণ বয়ে আনবে না। এই অবাস্তব বাজেট বাস্তবায়ন অসম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat