×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-০২
  • ৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ক্যাসিনোতে হামলার দায় স্বীকার করেছে আইএস
আন্তর্জাতিক ডেস্ক:- ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ক্যাসিনোতে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তবে ম্যানিলা পুলিশের দাবি ঘটনাটি জঙ্গিবাদ সংশ্লিষ্ট নয়।
শুক্রবার ম্যানিলায় ওয়ার্ল্ড ম্যানিলা রিসোর্টে এক বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল থেকে গুলি করে ও জুয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। বেশিরভাগই আগুনের ধোয়ায় দমবন্ধ হয়ে  মারা গেছে বলে জানা গেছে। আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাকের বিবৃতিতে বলা হয়, আইএসের এক যোদ্ধা এই হামলা চালিয়েছে। তবে আইএসের বিবৃতিতে কথিত যোদ্ধার কোনো ছবি প্রকাশ করা হয়নি।আইএসের দাবি প্রত্যাখ্যান করে ফিলিপাইনের পুলিশ প্রধান বলেন, তারা যা ইচ্ছা দাবি করতে হবে। তারা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে বিভিন্ন হামলার দাবি করার জন্য কুখ্যাত। এই হামলাটি যে সন্ত্রাসী ঘটনা তার কোনো সত্যতা নেই।ফিলিপাইনের পুলিশ এর আগে দেয়া বিবৃতিতেও বলেছিল ক্যাসিনোয় হামলা জঙ্গিবাদ সংশ্লিষ্ট নয়। ফিলিপাইনের সেনাবাহিনী আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের সঙ্গে মিন্দানাও অঞ্চলে লড়াই করছে। গত এক সপ্তাহ ধরে মারাওয়ি শহরের দখল নেয়ার জন্য দুই পক্ষ লড়ছে। সিএনএন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat