×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৩
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর আম এখন ইউরোপের ছয়টি দেশে
 নিউজ ডেস্ক:-সুস্বাদু মৌসুমি ফল হিসেবে প্রসিদ্ধ বাঘা উপজেলার আম এবছর ইউরোপের ছয়টি দেশে রপ্তানি হবে বলে আশা করা হচ্ছে। গত বছর থেকে ইংল্যান্ড, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, পুর্তগাল এবং রাশিয়ায় আম রপ্তানির প্রক্রিয়া শুরু হয়।
হরটেক্স ফাউন্ডেশন ও উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করে। উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম বলেন, আম রপ্তানির জন্য পঞ্চাশজন বাগান মালিককে তালিকাভূক্তির পর সার্টিফিকেট দেওয়া হয়। এর আগে কৃষি বিভাগের ব্যবস্থাপনায় তারা নিরাপদ ও বিষমুক্ত আম ফলনের প্রশিক্ষণ নেয়।
 এ বছর রাজশাহী থেকে বিদেশের বাজারে প্রায় ১ শ টন আম রপ্তানি হবে বলে আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই)-র উপপরিচালক দেব দুলাল ঢালী বলেন, আমগুলো আধুনিক ব্যাগিং প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হয়েছে। গত বছর এই প্রযুক্তিতে উৎপাদিত ৩০ টন আম ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি করা হয়েছে।
 কৃষিবিদ ঢালী বলেন, গত কয়েক বছর যাবত ব্যাগিং পদ্ধতিতে ফল উৎপাদন বেড়ে চলেছে। এই পদ্ধতিতে আম উৎপাদিত হলে কোনো রকম কীটনাশকের প্রয়োজন হবে না। ফলে আমগুলো বিষমুক্ত ভাবে বৃদ্ধি পাবে।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, ইউরোপের সুপারশপে বাঘার আম বিক্রির ব্যাপারে আমি সত্যিই কৌতূহলী এবং এর মাধ্যমে ইউরোপের অন্যান্য সুপারশপেও দেশের আম রপ্তানির জন্য নতুন দার উন্মোচিত হবে। আম রপ্তানির ফলে দাম ভালো পাওয়ায় চাষিদের জীবনমানের উন্নয়ন হবে।
 আম রপ্তানির ব্যাপার রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মো. মুনিরুজ্জামান বলেন, এটা কোনো দান বা সহায়তা নয়, এটি সম্পূর্ণ একটি বাণিজ্যিক বিষয়। তিনি বলেন, আমের সুনাম অক্ষুণ্ণ রাখতে চাষিদের ভালো মানের আম উৎপাদন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat