×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৩
  • ৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাহরুখ খানের নতুন চলচ্চিত্র ‘রংবাজ’
বিনোদন ডেস্ক:- অবশেষে বলিউড অভিনেতা শাহরুখ খানের নতুন চলচ্চিত্রের নামকরণ করা হলো। আনন্দ এল রাই পরিচালিত এ চলচ্চিত্রটির নাম রাখা হলো ‘রংবাজ’। এই চলচ্চিত্রে বলিউডের বাদশাকে দেখা যাবে একজন ‘বামন’–এর চরিত্রে। শাহরুখ ছাড়াও বলিউডের দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও আনুষ্কা শর্মা ‘রংবাজ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন। বেশ কিছুদিন ধরে আনন্দ তাঁর ছবির নাম নিয়ে নানা রকম চিন্তাভাবনা করছিলেন। অবশেষে তাঁর ছবির নাম রাখলেন ‘রংবাজ’। শাহরুখকে বামনের চরিত্রে কেমন লাগবে—এ নিয়ে বলিউডে জল্পনাকল্পনা তুঙ্গে। বামনরূপী শাহরুখের ছবি যাতে প্রকাশ্যে না আসে তাই আনন্দ খুবই সতর্ক। ধারেকাছে তিনি ঘেঁষতে দিচ্ছেন না সংবাদমাধ্যমকে। কিং খানের বিপরীতে অনেক আগেই ক্যাটরিনাকে নির্বাচন করেন পরিচালক। কিন্তু ছবির অপর নায়িকার নির্বাচন নিয়ে নানান জল্পনাকল্পনা চলছিল। শেষ পর্যন্ত এই চরিত্রের জন্য আনুষ্কা শর্মাকে নেওয়া হয়। এতে আনুষ্কা রীতিমতো উচ্ছ্বসিত। শাহরুখের আরেকটি ছবির নাম নিয়েও অনেক টালবাহানা চলছে। ইমতিয়াজ আলিও তাঁর ছবির নামকরণ নিয়ে দ্বিধাগ্রস্ত। ইমতিয়াজের এই ছবিতেও শাহরুখের বিপরীতে আছেন আনুষ্কা শর্মা। শোনা গেছে, পরিচালকের মাথায় তিনটি নাম ঘোরাফেরা করছে—রেহনুমান, রিং ও রাওলা। তবে এ ব্যাপারে ইমতিয়াজ এখনো কিছু চূড়ান্ত করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat