×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৯
  • ৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্যাসের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে : রিজভী
 নিজস্ব প্রতিনিধি: –বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু ও সবার অংশগ্রহণ চায় কি-না তা নিয়ে এখনো জনমনে ব্যাপক সংশয় রয়েছে। ভরাডুবির ভয়ে নানা প্রহসন ও নকশা করে যাচ্ছে। মূলত সরকার নির্বাচনী আওয়াজ তুলে নিজেদের ব্যর্থতা ঢাকতে জনদৃষ্টি ভিন্ন দিকে সরানোর চেষ্টা করছে।
 আজ শুক্রবার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।রিজভী বলেন, পবিত্র রমজান মাসেও দ্রব্যমূল্য লাগামহীন। মোটা চালের দাম ৪৮ থেকে ৫০ টাকা। চালের দাম বৃদ্ধির কারণে মানুষ এখন খাওয়া কমিয়েছে বলে খবর বেরিয়েছে। এই রমজানেও মানুষকে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে।গ্যাসের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। এমনিতেই মানুষ এখন দিশেহারা। আসলে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের ভাষা বোঝার ক্ষমতা তাদের নেই।তিনি প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বলেন, বাজেটের বেশিরভাগই ভ্যাট ও কর নির্ভর। জনগণের পকেট থেকে অর্থ লুটের জন্যই এ বাজেট প্রণীত হয়েছে। ব্যাংক লেনদেনে অাবগারি শুল্কারোপের মতো অাত্নঘাতী সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা নজিরবিহীন। আসলে দুর্নীতিবাজ সরকার ও তার মন্ত্রীরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে।
 রিজভী বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত পাল্লা দিয়ে ক্ষমতাসীনদের লুটপাট আর দুর্নীতি চলছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। বৃহস্পতিবারও সংসদে সরকারের এমপিরা বলেছেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার করে দেয়া হচ্ছে। এতে দেশবাসী বিস্মিত হয়েছেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামফলক ছাত্রলীগের ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রদল নেতা খালেদ মঞ্জুর রোমেলকে অবিলম্বে সন্ধান দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান রিজভী।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুস সালাম আজাদ, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat