×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-১০
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরের মাঠপাড়া থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই চিহ্নিত ডাকাত বলে দাবি পুলিশের। শুক্রবার দিবাগত রাতে উপজেলার প্রাগপুর মাঠপাড়া থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ দারা খান জানান, মাঠাপাড়ায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। এই খবরের ভিত্তিতে তাঁরা সেখানে অভিযান চালান। এ সময় দেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক, পাঁচটি ককটেল, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ ও তিনটি ধারালো রামদা উদ্ধার করা হয়। গ্রেপ্তার পাঁচ ব্যক্তি হলেন দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামের সমিন (২৮), একই উপজেলার দৌলতখালী মধ্যপাড়ার মিরাজুল (৩৫), গরুরা গ্রামের সামিরুল (৩০), মুন্সীগঞ্জের জুবেল (২৫) ও দৌলতখালী গ্রামের জাহারুল (৩২)। এঁরা সবাই চিহ্ণিত ডাকাত উল্লেখ করে ওসি বলেন, এঁদের বিরুদ্ধে দৌলতপুরসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ আরো কয়েকটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat