×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৪
  • ৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান VS ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক:- দেশের মাটিতে তাদের ওড়ার কথাই ছিল। উড়ছেও। গ্রুপপর্বে একমাত্র তারাই সব ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে পাকিস্তান ভারতের বিপক্ষে হেরে শুরু করলেও সময়ের সঙ্গে ছন্দে ফিরেছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও স্বাগতিক ইংল্যান্ডকে সমীহই করছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ, ‘দুই বছর ধরে ইংল্যান্ড দারুণ ক্রিকেট খেলছে। তারা খুব ভালো, খুব ভালো দল। বিশ্বসেরাদের সঙ্গে খেলতে হলে ইতিবাচক থাকতে হয়। আমরা সেই কাজটি করার চেষ্টা করবো। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ইতিহাস অবশ্য খুব একটা খারাপ নয়। ওয়ানডে ক্রিকেটের প্রথম দিক থেকেই তারা ইংলিশদের বিপক্ষে ভালো করে। বিশেষ করে ১৯৯২ বিশ্বকাপের ফাইনালের স্মৃতি তারা স্মরণ করতে পারে। ইমরান খানের নেতৃত্বে সেবার দারুণ লড়াইয়ের পর পাকিস্তান শেষ হাসি হাসে। শুরুতে দুই ওপেনারকে হারানোর পর ইমরান খান (৭২) এবং জাভেদ মিয়াদদ (৫৮) পাকিস্তানকে ২৪৯ রানের সংগ্রহ এনে দেন। জবাব দিতে নেমে ওয়াসিম আকরামের তোপের মুখে অসহায় হয়ে পড়ে ইংলিশরা। তারপর থেকে আবার ইংরেজদের দাপট বাড়তে থাকে। ইংল্যান্ড এখন পর্যন্ত মুখোমুখি ৫১ ম্যাচের ভেতর ৩০টিতে জয় পেয়েছে। হেরেছে ২০টিতে। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান ম্যাচ খেলেছে ২৯টি। তার মধ্যে ১১টিতে জয় পেয়েছে পাকরা। ইংল্যান্ড জিতেছে ১৭টিতে। নিকট অতীত ইংল্যান্ডের পক্ষে কথা বলছে। ২০১৬ সালে পাকিস্তান ৪-১ এ সিরিজ হেরে যায় ইংল্যান্ড থেকে। আবার আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে দুদলের মুখোমুখি লড়াইয়ে সমতা। ৯ ম্যাচে উভয় দলেরই ৪টি করে জয়।তবে সব হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে দলটি পাকিস্তান বলেই। কখন তারা কী করে বসে তা তো সময়ও জানে না!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat